|
নথি নম্বর: ৪৬.০৫.০০০০.২০৪.০১.০০১.১৮ নথির বিষয়: টেলিফোন সেট ক্রয় সংক্রান্ত নথি
নোট: ২৭নোটের বিষয়: পি.এ টেলিফোন সেট ক্রয়ের জন্য আর্থিক অনুমোদন প্রসঙ্গে।
০১। উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের দপ্তরে ব্যবহৃত পি.এ/স্টেনো টেলিফোন সেটটি দীর্ঘদিন যাবৎ ডিসপ্লে নষ্ট হয়ে আছে। এছাড়াও এক্সটেনশন বাটনগুলো ঠিকমতো কাজ করছেনা। বর্তমানে সেটটি বিভিন্ন যান্ত্রিক ত্রুটিসহকারে ব্যবহৃত হয়ে আসছে। সেটটি একেবারে অচল হয়ে যাওয়ার ঝুকির মধ্যে রয়েছে। যে কোন মূহুর্তে এটি সম্পুর্ণ নষ্ট হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের দপ্তরের গুরুত্ব বিবেচনা করে নষ্ট টেলিফোন সেটের বিকল্প হিসেবে একসেট পি.এ/স্টেনো টেলিফোন ক্রয় করে মজুদ রাখা জরুরী প্রয়োজন হয়ে পড়েছে।
০২। অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয়ের দপ্তরে ব্যবহৃত পিএ/স্টেনো টেলিফোন সেট নষ্ট হয়ে যোগাযোগে বিঘ্ন ঘটাচ্ছে মর্মে উল্লেখ করে জরুরী ভিত্তিতে নতুন পি.এ/স্টেনো টেলিফোন সরবরাহ করার অনুরোধ জানিয়ে অত্র বিভাগে একটি চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে (বিবেচ্য সংযুক্তি: অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তরের চাহিদাপত্র, সদয় দ্রষ্টব্য)। কমন সার্ভিস বিভাগের প্রতিনিধি কর্তৃক সরেজমিন সেটটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং সেটটি নষ্ট পাওয়া গিয়েছে।
০৩।
মডস সার্কেল-১ এর পিএ/স্টেনো সেট নষ্ট হয়ে গেছে মর্মে উল্লেখ করে উক্ত
নষ্ট পি.এ/স্টেনো টেলিফোন সেট পরিবর্তন করে নতুন টেলিফোন সেট প্রদানের
অনুরোধ জানিয়ে মডস সার্কেল-১ হতে অত্র বিভাগে একটি চাহিদাপত্র প্রেরণ করা
হয়েছে (বিবেচ্য সংযুক্তি: মডস সার্কেল-১ এর চাহিদাপত্র,
সদয় দ্রষ্টব্য)। এছাড়াও প্রধান রাজস্ব কর্মকর্তার দপ্তরের নষ্ট
পিএ/স্টেনো টেলিফোন সেট পরিবর্তন করে নতুন পিএ/স্টেনো টেলিফোন সেট প্রদানের
জন্য প্রধান রাজস্ব কর্মকর্তা কর্তৃক উপ-সচিব (কমন সার্ভিস) কে মৌখিকভাবে
অনুরোধ জানানো হয়েছে।
০৪। মৌখিক অনুরোধ ও প্রাপ্ত চাহিদাপত্র মোতাবেক চারটি দপ্তরের জন্য চার সেট পিএ/স্টেনো টেলিফোন সেট ক্রয়ের আবশ্যকতা রয়েছে। তন্মধ্যে ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের দপ্তরের জন্য এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয়ের দপ্তরের জন্য (স্টেনো-৮৮০) মডেলের ০২টি এবং মডস সার্কেল-১ ও প্রধান রাজস্ব কর্মকর্তার দপ্তরের জন্য (স্টেনো-৬০) মডেলের ০২টি স্টেনো টেলিফোন সেট ক্রয় করা যেতে পারে। সরকার মালিকানাধীন প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) হতে বর্ণিত মডেলের টেলিফোন সেটের বাজার দর যাচাই করা হয়েছে।
০৫। টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) কর্তৃক প্রদত্ত দর অনুযায়ী ৮৮০ মডেলের প্রতি এক সেট (এক জোড়া) টেলিফোনের দাম ৩৩,৫০০/- টাকা এবং ৬০ মডেলের প্রতি এক সেট (এক জোড়া) টেলিফোনের দাম ১২,০০০/- টাকা। সে অনুযায়ী চার সেট পিএ/স্টেনো টেলিফোন ক্রয় করতে ((৩৩,৫০০×২) =৬৭,০০০/- টাকা এবং (১২,০০০×২) =২৪,০০০/- টাকা এবং সংযোগ ক্যাবল ক্রয়, পরিবহণ ও আনুসাঙ্গিক মালামাল ক্রয় বাবদ ৫,৫০০/- টাকাসহ সর্বমোট মোট (৬৭,০০০+২৪,০০০+৫,৫০০) =৯৬,৫০০/- (ছিয়ানব্বই হাজার পাঁচশত) টাকা ব্যয় হবে। এ অর্থ উপ-সচিব (কমন সার্ভিস) এর অনুকূলে অস্থায়ী অগ্রিম পরিশোধের সদয় অনুমোদন দেয়া যেতে পারে।
প্রস্তাব সদয় অনুমোদনের জন্য পেশ করা হলো।
Okay