|
নথি নম্বর: ৪৬.০৫.০০০০.২০৪.০১.০০১.১৮ নথির বিষয়: টেলিফোন সেট ক্রয় সংক্রান্ত নথি
নোট: ২৮নোটের বিষয়: উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএন্ডডি) এর দপ্তরের জন্য এবং রাজস্ব জোন-১ এর জন্য টেলিফোন সেট ক্রয় করণ প্রসঙ্গে।
০১। বিবেচ্য সংযুক্তি: প্রাপ্ত চাহিদাপত্র,
সদয় দ্রষ্টব্য। ঢাকা ওয়াসা’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএন্ডডি)
মহোদয়ের দপ্তরে ব্যবহৃত পি.এ/স্টেনো টেলিফোন সেটটি দীর্ঘদিন যাবৎ সমস্যা
দেখা দিয়েছে। টেলিফোন সেটটি ঠিকমত কাজ না করায় টেলিফোনিক যোগাযোগ বিঘ্নিত
হচ্ছে। সুতরাং উক্ত দপ্তরের জন্য নতুন পিএ/স্টেনো টেলিফোন সরবরাহ চেয়ে অত্র
বিভাগে একটি চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে।
০২।
এছাড়াও ঢাকা ওয়াসা’র রাজস্ব জোন-১ হতে টেলিফোন সেটের জন্য একটি চাহিদাপত্র
পাওয়া গিয়েছে। প্রাপ্ত চাহিদপত্র পর্যালোচনা করে দেখা যায় উক্ত অফিসের
টিএন্ডটি লাইনের জন্য ০১টি এবং ইন্টারকম লাইনের জন্য ০৪টি মোট ০৫টি সাধারণ
টেলিফোন সেট চাওয়া হয়েছে।
০৩। উপরে বর্ণিত দুটি অফিস হতে প্রাপ্ত পৃথক দুটি চাহিদাপত্র মোতাবেক একসেট পিএ/স্টেনো টেলিফোন এবং ০৫টি সাধারণ টেলিফোন সেট ক্রয় করা প্রয়োজন। সরকার মালিকানাধীন প্রতিষ্ঠান “টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)” কর্তৃক নির্ধারিত দর অনুযায়ী (স্টেনো-৮৮০) মডেলের ০১ সেট স্টেনো টেলিফোন ক্রয় বাবদ ৩৩৫০০/- টাকা এবং স্থানীয় বাজার দর অনুযায়ী রাজস্ব জোন-১ এর জন্য ০৫টি সাধারণ টেলিফোন সেট ক্রয় বাবদ (৫Χ২৫০০)=১২৫০০/- টাকা ব্যয় হবে। এছাড়াও ক্যাবল ও অন্যান্য আনুষাঙ্গিক মালামাল ক্রয় এবং যাতায়াত ভাড়া বাবদ ৩২৫০/- টাকাসহ সর্বমোট (৩৩৫০০+১২৫০০+৩২৫০)=৪৯,২৫০/- (উনপঞ্চাশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা ব্যয় হবে। এ অর্থ উপ-সচিব (কমন সার্ভিস) এর অনুকূলে অস্থায়ী অগ্রিম পরিশোধের সদয় অনুমোদন দেয়া যেতে পারে।
প্রস্তাব সদয় অনুমোদনের জন্য পেশ করা হলো।
Okay