|
নথি নম্বর: ৪৬.০৫.০০০০.২০৪.০১.০০১.১৮ নথির বিষয়: টেলিফোন সেট ক্রয় সংক্রান্ত নথি
নোট: ২৩নোটের বিষয়: উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওএন্ডএম) ও বাণিজ্যিক ব্যবস্থাপকের দপ্তরের জন্য পিএ টেলিফোন সেট ক্রয় করণ প্রসঙ্গে।
০১। উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওএন্ডএম) এবং বাণিজ্যিক ব্যবস্থাপকের দপ্তরে ব্যবহৃত পিএ টেলিফোন সেট নষ্ট হয়ে গিয়েছে বলে উক্ত দুটি দপ্তর হতে জানানো হয়েছে (বিবেচ্য সংযুক্তি: প্রাপ্ত চাহিদাপত্র, সদয় দ্রষ্টব্য)। সে প্রেক্ষিতে কমন সার্ভিস বিভাগের প্রতিনিধি দ্বারা বর্ণিত দুটি দপ্তরের নষ্ট পিএ টেলিফোন সেট সরেজমিনে পরিদর্শন করে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষান্তে দুটি দপ্তরের টেলিফোন সেট গুলো নষ্ট পাওয়া গিয়েছে। টেলিফোন সেট গুলো নষ্ট থাকার কারণে টেলিফোনিক যোগাযোগে অর্থাৎ কল আদান-প্রদানে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সুতরাং বর্ণিত দুটি দপ্তরের পিএ টেলিফোন সেটগুলো জরুরী ভিত্তিতে পরিবর্তন করে নতুন টেলিফোন সেট সরবরাহ করা আবশ্যক।
০২। এমতাবস্থায়, উপরোক্ত বর্ণনার আলোকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওএন্ডএম) এবং বাণিজ্যিক ব্যবস্থাপকের দপ্তরের জন্য পিএ টেলিফোন সেট ক্রয় করার নিমিত্তে সরকার মালিকাধীন টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) হতে টেলিফোনের মাধ্যমে বাজার দর যাচাই করা হয়েছে। টেশিস কর্তৃক প্রদত্ত দর অনুযায়ী প্রতি এক সেট (এক জোড়া) টেলিফোনের দাম ১২,০০০/- টাকা হিসেবে দুই সেট (দুই জোড়া) পিএ টেলিফোন ক্রয় করতে (১২,০০০×২) =২৪,০০০/- টাকা এবং আনুসাঙ্গিক অন্যান্য মালামাল ক্রয় বাবদ ৯৮০/- টাকাসহ সর্বমোট মোট (২৪০০০+৯৮০) =২৪,৯৮০/- (চব্বিশ হাজার নয়শত আশি) টাকা ব্যয় হবে। এ অর্থ উপ-সচিব (কমন সার্ভিস) এর অনুকূলে অস্থায়ী অগ্রিম পরিশোধের সদয় অনুমোদন দেয়া যেতে পারে।
প্রস্তাব সদয় অনুমোদনের জন্য পেশ করা হলো।
Approved
উপরোক্ত নোটানুচ্ছেদ ২৩.০ এর প্রস্তাব উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) মহোদয় কর্তৃক অনুমোদিত হয়েছে ( অনুচ্ছেদ ২৩.১
সদয় দ্রষ্টব্য)। অনুমোদন অনুযায়ী উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওএন্ডএম)
এবং বাণিজ্যিক ব্যবস্থাপকের দপ্তরের জন্য পিএ টেলিফোন সেট ও আনুসাঙ্গিক
মালামাল ক্রয় বাবদ ২৪,৯৮০/- (চব্বিশ হাজার নয়শত আশি) টাকা উপ-সচিব (কমন
সার্ভিস) এর অনুকূলে অস্থায়ী অগ্রিম পরিশোধের অনুরোধ জানিয়ে হিসাব বিভাগে
পত্র দেয়া যেতে পারে। পত্রের খসড়া প্রস্তুত করে অনুমোদন ও জারি করার
লক্ষ্যে নথিতে উপস্থাপন করা হলো।